সিলেট অফিস
সিলেটে হঠাত্ তত্পর হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের নেতা-কর্মীরা। বুধবার নগরীর বিভিন্ন স্থানে তাদের লিফলেট বিতরণের খবর যায়। সরকার ও নির্বাচন বিরোধী এসব লিফলেট সিলেটের বিভিন্ন মসজিদ সংলগ্ন এলাকায় বিতরণ করে তারা।
বুধবার গভীর রাতে এসব লিফলেট বিতরণকালে টিলাগড় এলাকা থেকে ৩ জনকে আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক লিফলেট উদ্ধার করা হয়। শাহপরান (রহ.) থানার ওসি আক্তার হোসেন জানান, তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার রাতে টিলাগড় এলাকায় লিফলেট বিতরণকালে ৩ জনকে আটক করে কাউন্সিলর অফিসে নিয়ে যান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থসহ কয়েকজন নেতাকর্মী। পরে পুলিশকে খবর দিলে তারা এসে এদেরকে লিফলেটসহ আটক করে নিয়ে যায়।
