বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল
জয়পুরহাট প্রতিনিধি
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্যামপুর সরকারি প্রাথমিক বালক দল ও শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।
গত সোমবার বিকালে স্থানীয় কালেক্টরেট মাঠে ফাইনাল শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্ট দুটিতে জেলার পাঁচ উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নেয়।
