মাদ্রাসা শিক্ষকসহ সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:৩২

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার, রাজশাহী : নওদাপাড়ায় সোমবার অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতরা হলেন নগরীর শাহ্ মুখদুম থানার ভুগরুইলের শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২২) ও বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন (৫০)।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় লেগুনার সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছৈয়দ হোসেন নামে এক আওয়ামী লীগ নিহত হয়েছেন।

কুলাউড়া (মৌলভীবাজার) : শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা পথে কুলাউড়া-জুড়ী সড়কের আছুরীঘাট এলাকায় নিজের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত ও চালক গুলজার আহমদ চৌধুরী আহত হয়েছেন।

পাবনা : পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার নলদহ এলাকায় গতকাল ট্রাকের চাপায় এবাদত আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।