ভাগনিকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় মামাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:৩২

ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে মামা নাজমুল হককে নির্মমভাবে হত্যা করেছে বখাটে সুমনসহ তার লোকজন। এ ঘটনায় আহত হয়েছে স্কুলছাত্রীর বাবা ও ভাই। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাঘা-লাপুর সীমান্ত এলাকার সুলতানপুর-মনিহারপুর  গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেত আলীর ছেলে সুমন (১৯) একই গ্রামের সাজাহান আলীর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে বৈশাখীকে উত্ত্যক্ত করে আসছে। এ বিষয়ে স্কুলছাত্রীর পরিবার থেকে বারবার সাবধান করা হলেও সুমন ঐ ছাত্রীকে দিনের পর দিন উত্ত্যক্ত করে চলছে। ঐ ছাত্রীর ভাই জানান, এর প্রতিবাদ করায় সুমনের নেতৃত্বে মিন্টু, পানা, রানা, সুলতান, সম্রাট, আরিফ, কামরুল, মিঠু ও নাজমুল মারধর শুরু করে এবং মামার দুই হাতের কবজিতে হাঁসুয়া দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় তারা। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।