৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমে বাজারে এলো ওয়ালটন প্রিমো এসসেভেন স্মার্টফোন। ব্লুু এবং সি গ্রিন—এই দুটি রঙে দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে প্রিমো এসসেভেন নতুন ভার্শনটির দাম পড়ছে ১৫ হাজার ৬৯৯ টাকা। আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের আগের ভার্শনটি পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকায়। নতুন ভার্শনটি বাণিজ্য মেলা থেকে কিনলে ১০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ প্রিমো এসসেভেনের আগে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমে বাজারে ছাড়া হয়েছিল। বাজারে আসার পর হ্যান্ডসেটটি ব্যাপক গ্রাহকপ্রিয় হয়। বিশেষ করে ফোনটির আকর্ষণীয় ডিজাইন ও লুক, ক্যামেরা, প্রসেসর ইত্যাদির পারফরমেন্সে ক্রেতারা দারুণ সন্তুষ্ট। ক্রেতাদের আরো বেশি কিছু দিতে র্যাম ও রম বাড়িয়ে ফোনটির নতুন ভার্শন বাজারে ছাড়া হয়েছে। ৬.২৬ ইঞ্চির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লের ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা।
