বগুড়ার শেরপুরে বাংলা ও বিদেশি মদসহ আটক ২

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৩৩

বগুড়ার শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর সোমবার বিকেলে অভিযান চালিয়ে বাংলা ও বিদেশি মদ উদ্ধারসহ শ্রী লালজি বাসফোঁড় (৪৫) ও তার স্ত্রী তিলকি বাসফোঁড়কে (৩৫) আটক করেছে পুলিশ।

জানা যায়, শেরপুর পৌরশহরের উপজেলা পরিষদের পুর্ব পাশে হরিজন পল্লী  রামচন্দ্রপুর পাড়া এলাকার মৃত রাম বিলাস বাসফোঁড়ের ছেলে শ্রী লালজি বাসফোঁড় ও তার স্ত্রী তিলকি বাসফোঁড় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর গতকাল সোমবার গোপন সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলামকে বললে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে লালজির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ১শ লিটার বাংলা, ১৫ বোতল বিদেশি মদ ও ১৮ বোতল বিয়ার উদ্ধার করে এবং লালজি ও তার স্ত্রী তিলকিকে আটক করে থানায় নিয়ে আসে। 
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু