পিরোজপুরের মঠবাড়িয়ায় ছগির মোল্লা (৩৫) নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে একটি খড়ের গাদা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আহত ঐ ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আ. হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছগিরের নামে বামনা, মঠবাড়িয়াসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
