চট্টগ্রামের পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্ট। গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে ৩০০ অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী জানান, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সৈকত এলাকায় বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকানপাট পর্যটকদের নির্মল বিনোদনের পথে অন্তরায়। তাই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
