ভাণ্ডারিয়ায় বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনে ১৪দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে গতকাল শুক্রবার ভাণ্ডারিয়ায় পৃথক দুটি বিরাট মিছিল বের করা হয়। পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছিদ্দিকুর রহমান হাওলাদারের নেতৃত্বে প্রথম মিছিলটি উপজেলার লক্ষ্মীপুরা গ্রাম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভায় মিলিত হয়। সেখানে পৌর কাউন্সিলর বেবি আক্তার, শওকত ইকবাল মিটুল মল্লিক, জাতীয় যুবসংহতি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক শহীদুজ্জামান রাজু মল্লিক, যুগ্ম আহবায়ক হিরন মুন্সি, শিক্ষক সাহজাহান মাস্টার, ব্যবসায়ী আকরাম হোসেন জোমাদ্দার, যুবলীগ নেতা মো. কবির মুন্সি, যুবসংহতি নেতা মাসুম হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 এদিকে পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৃথকভাবে উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বাইসাইকেল মার্কার পক্ষে অপর একটি মিছিল বের করে ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার,সংগঠনের বিভিন্ন ইউনিয়ন নেতাদের মধ্যে মো. শহিদুল ইসলাম খলিফা, প্রিন্স আকন, মো. মিঠু কাজী, শওকত হাওলাদার, শাহানশাহ তালুকদার, রিয়াদ খন্দকার, মো. রুহুল আমীন প্রমুখ।

পৃথক দুটি সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে দূরদর্শী বর্ষীয়ান রাজনীতিক, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।