দিনাজপুরে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৩

দিনাজপুরের চিরিরবন্দরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মরসালিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করে। সে উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঐদিন দুপুরে নির্মাণাধীন একটি বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।