আগৈলঝাড়ায় আট মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫

বরিশালের আগৈলঝাড়ায় গ্রেফতার আট মাদক মামলার আসামি ঝন্টু শেখকে বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ১৪২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে পশ্চিম পয়সা গ্রামের আ. রব শেখের ছেলে। থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গৌরনদী সার্কেলের মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত আটটি মাদকের মামলা রয়েছে।