বায়ুদূষণ ঠেকান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:১১

প্রাণীর সুস্থ থাকার অন্যতম নিয়ামক বিশুদ্ধ বায়ু। এদিকে যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থা হেল্থ ইফেক্ট ইনস্টিটিউট-এর মতে বাংলাদেশে বছরে ১ লক্ষ ২২ হাজার ৪০০ মানুষ মারা যায় দূষিত বায়ুর কারণে। বায়ুদূষণে শিশুমৃত্যুর হারে বাংলাদেশ দ্বিতীয়। বায়ুদূষণ আমাদের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করে। বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যান্সার, হাপানি, চর্মরোগ, যক্ষা, ব্রংকাইটিস, চোখে ছানি, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ইত্যাদি রোগের মাত্রা বেড়ে যাচ্ছে। গর্ভবতী মায়েদের উপর বিরূপ প্রভাব ফেলছে বায়ুদূষণ। এসব রোগের কারণে বাড়ছে স্বাস্থ্য ব্যয়। অবৈধ ইটভাটা, মেয়াদ উত্তীর্ণ যানবাহন, কলকারখানার চিমনি, অপরিকল্পিত রাসায়নিক গুদাম, নদী-নালা ও খাল দূষণ, বর্জ্য অব্যবস্থাপনা এগুলো বায়ু দূষণের প্রধান কারণ। এসব প্রতিরোধ করুন। সেই সঙ্গে বেশি বেশি গাছ রোপণ জরুরি। বর্তমান সরকার নদী-নালা ও খাল অবৈধ দখলের উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং নির্মল বায়ুর জন্য শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে, এসবের যথাযথ প্রয়োগ করে বায়ুদূষণ রোধ করুন। সবাইকে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করুন।

আনিসুর রহমান

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়