ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অগ্নিদুর্ঘটনায় সচেতনতা বৃদ্ধিতে মহড়া করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলগুলোতে মহড়া চালান মেলায় অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। এ সময় সহকারী পরিচালক সালেহউদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ১২টি গ্রুপে বিভক্ত হয় এবং প্রতিটি গ্রুপে এক জন ইন্সপেক্টর তত্ত্বাবধান করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘মেলা শুরুর প্রথম দিনেই অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণের জন্য প্রতিটি স্টলের ম্যানেজার বরাবর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। প্রতিটি স্টলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের যোগাযোগের ফোন নম্বর দেওয়া হয়েছে; কিন্তু গত ৯ জানুয়ারি ফ্রুটিকার স্টলে অগ্নিকাণ্ডের ফলে ওপর থেকে নির্দেশনা দেওয়া হয়- প্রতিটি স্টলের ফায়ার সিস্টেম ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়ার জন্য।
ফায়ার ব্রিগেডের বাণিজ্য মেলা স্টেশনের স্টেশন অফিসার মো. শাহরিয়ার রহমান বলেন, স্টলগুলোতে গিয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা চালানো হয়।
