কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযুদ্ধ ও ধর্ম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভোট হলো জনগণের মৌলিক অধিকার। সে তার ইচ্ছামতো যে কোনো প্রার্থী বা দলকে ভোট দিতে পারে। সেই পরিবেশ বজায় রাখার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
শুক্রবার দুপুরে মৌচাকে তার নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহীম সরকার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারী প্রমুখ। মতবিনিময় শেষে মন্ত্রী তার নির্বাচনী এলাকা গাজীপুর-১ আসনের মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
