শেরপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৫:১১

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় সাইদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদার গাইবান্দা সদর উপজেলার মনহারপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, সাইদার বিশ্ব ইজতেমার ২য় পর্বে যাওয়ার জন্য ঢাকার বাসে রওনা হয়। বাসটি ধুনকুন্ডি এলাকায় হোটেল ফুড ভিলেজে দুপুরের বিরতি দিলে সাইদার রাস্তার পূর্বপার্শ্বে মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে সাইদার ঘটনাস্থলেই নিহত হন। 

আরো পড়ুন: ‘একঘরে’ শরীয়ত সকারের পরিবার, সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।’

ইত্তেফাক/এএএম