গোপন কথা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫২

 

শীতের দাপট বাড়বে যত পরবি ততই জামা

এই কথাটা কানে কানে বলল আবুল মামা।

এ পদ্ধতিই করতে পারে চিকন স্বাস্থ্য মোটা

পটকা বলে পারবে না কেউ দিতে তখন খোটা।

 

কও কী মামা কও কী মামা! আমি হেসে উঠি

মামা বলেন, কারণ তাতে একসাথে লাভ দুটি।

অন্তত তুই এই দুটি মাস ফুরফুরে মন নিয়ে

বুক ফুলিয়ে হাঁটবি সবার চোখে ধুলো দিয়ে।

 

গোপন কথা করবি না ফাঁস ভুলেও কারো কাছে

দেখে চলিস দেয়াল টেয়াল তারও তো কান আছে।