শীত এসেছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

 

শীত এসেছে খেজুর গাছে

হাঁড়ি ভরে মিষ্টি রসে,

গুড় মুড়ি খায় মিষ্টি রোদে

গঁয়ের ছেলে-বুড়ো বসে।

 

শীত এসেছে শুকনো খেতের

নানান রকম সবজি জুড়ে,

ব্যাডমিন্টনে কাপ জিতে নেয়

পাড়ার ছেলে কব্জি জোরে।

 

শীত এসেছে সারা দেশে

হাড়কাঁপানো ঠান্ডা বায়ে,

ঘরহারা ঐ পথশিশুর

শীতের কাপড় নেই তো গায়ে।

 

শীত এসেছে আয়েশ করে

লেপ-তোশক আর চাদর নিয়ে,

হরেক রকম পিঠা পায়েস

নানা-নানীর আদর নিয়ে।