শীতের ছবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

সকালটা কুয়াশায় চারপাশ ঢেকে যায়

আমাদের খুকুমণি দৃশ্যটা এঁকে যায়;

তাড়াতাড়ি জলদি 

রং করে হলদি

হয়ে যায় ছবিটা, শর্ষের ফুল যে— 

হিম হিম কুয়াশায় ভিজে নদীকূল যে।

 

আঁকে খুকু রসে ভরা খেজুরের হাঁড়িও 

পাখিদের আনাগোনা, কুঁড়েঘর-বাড়িও,

ছোট-বড়ো গাছরা

পুকুরের মাছরা

ফুল-পাখি, লতা-পাতা, গায় গীত—গীত রে;

হিম হিম কুয়াশায় এলো শীত—শীত রে।