জঙ্গি কুয়াশায় তিন হাতে খেদিয়ে শীত ঝিম মেরে বসে আছে কাচের ভবন বারেক টয়লেটে যাই, দু বার— তিন বার— দাঁড়িয়ে প্রস্রাব করি জানালায় আছড়ে পড়ে হিম মেঘ সাদা কবুতরের মতো পোড়া মুখে জলপট্টি