ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের ইসলামপুরে শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ডের প্রায় ২৫ জন নেতা-কর্মী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আবিদা সুলতানা যুঁথির নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চালের্স, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অংকন কর্মকার, যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাদের পুষ্প মাল্য দিয়ে বরণ করা হয়।
