নিয়োগ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৪৬

নিয়োগ বিজ্ঞপ্তি: বিএন ডিইডব্লিউ উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ-এ বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভৌত বিজ্ঞান প্রতি বিষয়ে ০১ জন করে খন্ডকালীন সহকারী শিক্ষক (সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর) এবং ০১ জন পরিচ্ছন্নতাকর্মী (৮ম শ্রেণি পাস) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে ২৯ জানুয়ারী ২০২০ ইং সকাল ১০:০০ ঘটিকায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমাদানপূর্বক লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। -প্রধান শিক্ষক। সিএম-৭৭

নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজ, ডাকঘর: সালদানদী, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়ার জন্য ডিগ্রী (পাস) বিএসএস ও বিবিএস শাখার জন্য ০১ (এক) জন উপাধ্যক্ষসহ বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্র বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মার্কেটিং প্রত্যেক বিষয়ের জন্য ০২ (দুই) জন করে প্রভাষক এবং ১ জন করে অফিস সহকারী কাম-হিসাব সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া এবং উচ্চ মাধ্যমিক (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখার জন্য শূন্য পদে ০১ (এক) জন ল্যাব-অ্যাসিসট্যান্ট আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে অধ্যক্ষ, বায়েক আলহাজ্ব শাহ আলম কলেজ বরাবর আবেদন প্রেরণের জন্য আহ্বান করা হলো।              সিকে-১২১