মৌলভীবাজার শহরে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহ জালাল (র.)-এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (র.)-এর দুই দিনব্যাপী ৬৭৯তম উরস মোবারক।
গতকাল বৃহস্পতিবার সকালে মিলাদ মাহফিল, পশু জবাই দিয়ে উরস শুরু হয়। শুক্রবার গিলাফ চড়ানো, জিকির আসকার ও শিরনি বিতরণ করা হবে। উরস মোবারক উপলক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেকান ও ভক্তরা সমাগত হয়েছেন। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৬৭৯তম উরস শেষ হবে। উরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি-বিদেশি পণ্যের দোকান বসেছে। উরস ও মেলায় আগত আশেকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন।
