সমশের আলী
পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের বীরমুক্তিযোদ্ধা সমশের আলী (৮০) বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান প্রমুখ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
