বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। বৃহস্পতিবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম প্রমুখ।
