বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২২

নওগাঁর সাপাহার সীমান্তে হাসিম উদ্দীন (২৬) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর রাখালকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে চোরাইপথে গরু আনার সময় তাকে আটক করা হয়। সে সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

এ বিষয়ে ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের হাবিলদার খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরাও এই রকম একটি সংবাদ শুনেছি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।