দৌলতপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৭

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় মালেকা খাতুন নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার কুষ্টিয়ার বিশেষ দায়রা আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মালেকা খাতুন উপজেলার মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল মাদক কেনাবেচা চলছে এমন খবরে দৌলতপুর থানা পুলিশ মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামে গোলাম মোস্তফার বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইনসহ মালেকা খাতুনকে গ্রেফতার করেছিল।