তাপস ও আতিকুলের পক্ষে যুবলীগের প্রচারণা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০০:১০

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় ৯৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আসাদুল হক আসাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় নেতা সামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের নিয়ে গতকাল দুপুর ২টা থেকে সূত্রাপুর, কোতোয়ালির বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসের সমর্থনে ইসলামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সমিতির কার্যালয়ে সভাপতি সামছুল আলম সফজলের সভাপতিত্বে ও নেছার আহম্মেদ মোল্লার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেলাল হোসাইন, সদস্য সচিব অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইমরান হোসেন খান, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খোকা, বিপুল ঘোষ শংকর প্রমুখ। এ ছাড়া কামরাঙ্গীরচর এলাকায় শাহজাহান ভুইয়া মাখন ও আ ক ম গিয়াস উদ্দিনের নেতৃত্বে শ্যামপুর-কদমতলীতে বিশ্বাস মতিউর রহমান ও মো. ইসলামের নেতৃত্বে, যাত্রাবাড়ী-ডেমরায় মুহাম্মদ বদিউল আলম ও এনামুল হক খানের নেতৃত্বে, কোতোয়ালি, সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশালে এমরান হোসেন খান ও অধ্যক্ষ নবী নেওয়াজের নেতৃত্বে, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালীতে মো. আনোয়ারুল ইসলাম ও সাজ্জাদ হোসেন শাহীন, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেটে মঞ্জুর আলম শাহীন ও আবু আহম্মেদ নাসিম পাভেলের নেতৃত্বে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়। যুবলীগের সাবেক উপ-মহিলাবিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা শেফালীর নেতৃত্বে মহিলা স্পেশাল টিম নিউমার্কেট, জাদুঘর, আজিজ সুপার মার্কেট, নিলক্ষেত, কাটাবন, যুবলীগ সাবেক কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দারের নেতৃত্বে পল্টন ও মতিঝিল এলাকায়, যুবলীগ সাবেক স্বাস্থ্য  বিষয়ক সম্পাদক ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে ভোট চাওয়া হয়।