মরহুম সোনা মিয়া সাহেবের রুহের মাগফিরাত কামনায় ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে কুমিল্লায়। আজ রবিবার বিকাল ৩টা থেকে জেলার বি-পাড়া থানায়, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, বি-পাড়া, কুমিল্লা। প্রধান বক্তা থাকবেন হাজী আবদুর রউফ সালেহী সাহেব, সাহেবাবাদ ফাজিল মাদ্রাসা, বি-পাড়া, কুমিল্লা। মরহুম সোনা মিয়ার ছোট ভাই মো. হাজী চান মিয়ার (আবু) সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা হানিফ সরকার, ইমাম, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা আব্দুল বারেক, সাবেক ইমাম, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবেন হাজী মো. জসিম উদ্দিন, চেয়ারম্যান, বি-পাড়া সদর ইউনিয়ন, হাজী আবদুর রশিদ, সভাপতি, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মো. আবুল হাসেম দারগা, হাজী মো. ফিরোজ মিয়া, সমাজ সেবক, আলী আহাম্মেদ মেম্বার। মাহফিলে সবাইকে যোগ দিতে অনুরোধ করেছেন মরহুম সোনা মিয়ার পরিবার বর্গ। -সংবাদ বিজ্ঞপ্তি
