লাইফ সাপোর্টে বগুড়া-১ আসনের সংসদ সদস্য মান্নান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০০:৫৪

জীবন-মৃত্যু সন্ধিক্ষণে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বৃহস্পতিবার রাত থেকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সংসদ অধিবেশন চলাকালীন সময়ে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।