এআইয়ের জোরালো অভিজ্ঞতা দিতে এল নোকিয়া ২.৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৫৯

এইচএমডি গ্লোবাল, নোকিয়া ব্র্যান্ড ফোনের নির্মাণ সংস্থা বাংলাদেশের বাজারে ‘নোকিয়া ২.৩’ মডেলের স্মার্টফোন ছাড়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে, ‘নোকিয়া ৮০০ টাফ’ ফোনটিও আগামীকাল থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলেও ঘোষণা দেওয়া হয়। আজ (১৬ই জানুয়ারি) বিকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নোকিয়ার ফোন স্টলে নতুন স্মার্টফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব মার্কেটিং, ইফফাত জহুর; এইচএমডি গ্লোবালের হেড অব সেলস অপারেশন, মোজাম্মেল খানসহ এইচএমডি গ্লোবাল ও সিএমপিএলের উচ্চপদস্থ কর্মকর্তারা।

‘নোকিয়া ২.৩’ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা, যা ব্যবহারকারীকে সেরা ছবি তোলার অভিজ্ঞতা দিবে। পাশাপাশি স্মার্টফোনটির দুদিনের ব্যাটারি লাইফ এবং ৬.২ ইঞ্চির এইচডি+ স্ক্রিন বহুমাত্রিক বিনোদনও দীর্ঘস্থায়ী করার সুযোগ করে দিবে। আর সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনটিকে আরো অত্যাধুনিক করে তুলতে অ্যান্ড্রয়েড১০ ব্যবহার করা ‘নোকিয়া ২.৩’তে গ্রাহকরা পাচ্ছেন তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেট এবং দুই বছরের অপারেটিং সিস্টেম (ও এস) আপডেটের প্রতিশ্রুতি। দেশের বাজারে আগামীকাল থেকে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় তিনটি ভিন্ন কালারে (সায়ান গ্রীন, স্যান্ড ও চারকোল) পাওয়া যাবে নোকিয়ার নতুন এ স্মার্টফোনটি। বাংলাদেশের এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব মার্কেটিং, ইফফাত জহুর বলেন, ‘বিশ্ব জুড়েই ‘নোকিয়া ২’ সিরিজের ফোনগুলো গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে।