যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলার আমদানি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ প্রশমনের লক্ষ্যে এশিয়ার দেশটি এ ঘোষণা দিয়েছে। এর বিপরীতে পশ্চিমা দেশটি কিছু কিছু ক্ষেত্রে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। গত বছর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য উদ্বৃত্ত আগের বছরের তুলনায় সাড়ে ৮ শতাংশ কমে ২৯ হাজার ৫৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নানা উদ্যোগ নেয় এটি কমিয়ে আনার জন্য।
