অর্থনীতির শ্লথগতির প্রভাব ভারতের গাড়ি শিল্পে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৩৭

গেল বছর ভারতের গাড়ি বিক্রির পরিমাণ গত ২২ বছরের সবেচেয়ে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে দেশে সব ধরনের গাড়ির পাইকারি বিক্রি কমেছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। অর্থনীতির শ্লথগতির জেরে ডিসেম্বরে বিক্রি কমেছে ১৩ দশমিক শূন্য আট শতাংশ। ২০০৭ সালও খারাপ কেটেছিল গাড়ি শিল্পে। তবে, গেল বছরের মতো এতোটি কমেনি গাড়ি বিক্রির পরিমাণ। গাড়ি বিক্রির বিষয়টি সরাসরি অর্থনীতির পরিস্থিতির সাথে জড়িত। কারণ অর্থনীতি ভালো হতে থাকলে গাড়ি বিক্রির পরিমাণও বাড়ে।

—নাঈমা সুলতানা