রয়টার্স
পশ্চিমা দেশগুলোর বিভিন্ন সরকারি সংস্থা এবং কোম্পানির কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের অপরাধে চীনের দুই সরকারি হ্যাকারকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ঝু হুয়া এবং ঝ্যাং শিলঙ নামের এ দুইজন চীনের প্রধান গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট হ্যাকিং গ্রুপ ‘এডভান্সড পারসিসটেন্ট থ্রেট ১০’ (এপিটি১০) এর হয়ে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪৫টি প্রযুক্তি কোম্পানি এবং সরকারি সংস্থার তথ্য চুরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।
কৌঁসুলিরা বলছেন। এ দুই চীনা এখনো গ্রেপ্তার হয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দুইজনকে ওয়ান্টেড তালিকায় রেখেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগনামায় বলা হয়েছে, ঝু হুয়া এবং ঝ্যাং শিলঙ হুয়াইং হাইতাই নামের একটি কোম্পানি এবং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গেও কাজ করতেন।
