ভূরুঙ্গামারীতে বসবে সীমান্তহাট

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৭

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে প্রস্তাবিত সীমান্তহাটের জায়গা পরিদর্শন ও দুই দেশের জেলা প্রশাসকদ্বয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ বৈঠকে উভয়পক্ষ ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ও আসামের ধুবড়ি জেলার ছত্রশাল সীমান্তে সীমান্তহাট স্থাপনে সম্মত হন। ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে ১০০২ নম্বর পিলারের সন্নিকটে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ও ভারতের আসাম রাজ্যের ধুপড়ি জেলার জেলা প্রশাসক অনন্ত লাল নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন কুড়িগ্রাম বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জামাল হোসাইন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমুখ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১১০ কোম্পানির সেকেন্ড ইনচার্জ ডিবি নাগ, এ টালহা এডিসি ধুবড়ি ও আগমনি বিএসএফের সিও চিরঞ্জিত দাস  প্রমুখ।