পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
গতকাল শুক্রবার পীরগঞ্জে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলায় কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ১-০ গোলে গাইবান্ধা ফুটবল একাডেমিকে পরাজিত করে। জয়সূচক গোলটি করেন ইমন।
এ টুর্নামেন্টে বগুড়া সদর একাদশ, খলিশাকুড়ি যুব সংঘ মুন্সিরহাট ঠাকুরগাঁও, জয়পুরহাট জেলা ফুটবল টিম, সেতাবগঞ্জ ক্রীড়া সংস্থা বোচাগঞ্জ, পীরগঞ্জ পৌর একাদশ ও রংপুর একাদশ এ খেলায় অংশ নেবে। ১৫ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।
