মাদক মামলায় গাংনী উপজেলার কাজীপুর গ্রামের দুই ব্যক্তির কারাদণ্ড হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মহাম্মদ গাজী রহমান এ রায় প্রদান করেন। মামলার রায়ে দুইজনের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন- কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে মিরাজুল ইসলাম ও একই গ্রামের চাঁদ মহাম্মদের ছেলে রবিউল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর কাজীপুর সীমান্ত এলাকা থেকে মিরাজুল ও রবিউলকে ৫৪ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় বিজিবি সদস্যরা। ওই দিনই তাদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়।
