সরস্বতী পূজার দিন নির্বাচন বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০০:০৫

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করার প্রতিবাদে ও নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১২ টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জাতীয় হিন্দু যুব মহাজোটের জেলার সভাপতি বিকাশ রাজবংশী, সাধারণ সম্পাদক লিপু হালদার, তথ্য ও গবেষণা সম্পাদক শুভাশিষ গোস্বামী, সদর উপজেলা যুব মহাজোটের সভাপতি শ্যামল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রীবাস হালদার, জেলা ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক শুভ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সরস্বতী পূজার দিন নির্বাচন বন্ধের জোর দাবি জানান।