সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান আজ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০০:৩০

আজ শনিবার বিকেল ৩ টায় ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তননে মুজিব বর্ষ ও এডুকেশন ওয়াচ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াজীশ আলী খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।  এর আগে সকালে প্রশিক্ষণ কর্মশালা সোবহানবাগস্থ ভূঁইয়া একাডেমিতে অনুষ্ঠিত হবে। --সংবাদ বিজ্ঞপ্তি