রূপগঞ্জে বস্ত্রমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০০:৩৪

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোটো ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম আশরিয়া বাপ্পীর রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে  দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা আজমত আলী, আব্দুল মান্নান মুন্সি, মতি আখন্দ, আলহাজ রফিকুল ইসলাম পনির খাঁন, ফিরোজ খাঁন, ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, আনোয়ার হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল। পরে গোলাম দস্তগীর গাজীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের ও রূপগঞ্জ উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উদ্যোগে অনুরূপ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।