ইংরেজি দ্বিতীয়পত্র
বরুন চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক
সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়
শরীয়তপুর
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ইংরেজি ২য় পত্রের প্রশ্নোত্তর লিখার ধরণ নিয়ে আলোচনা করছি।
A Part A: Grammar (60 marks)
Question no-1 (gap filling activities with clues)
এ ক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী একটি box এ ৮টি শব্দ ও নিচে ১০টি gap সহ একটি passage দেয়া হবে। যেহেতু ১০টি gap তাই শিক্ষার্থীরা প্রয়োজনে একটি word একাধিক বার ব্যবহার করতে পারবে। বাক্যের গঠন অনুসারে শব্দের রূপগত পরিবর্তন করা যাবে। Box ? Article ? Pasts of speech দেয়া থাকবে ,এগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। নম্বর থাকবে ৫।
Question no-2 (gap filling
activates without clues)
এক্ষেত্রে ১০টি শূন্যস্থান সংবলিত একটি passage দেয়া থাকবে শূন্যস্থান পূরণ করার জন্য কোন clues দেয়া থাকবে না। Article ও Pasts of speech দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। শুধু gap এ যে শব্দ বসবে তা লিখলেই চলবে। পুরো passage টি লিখতে হবে না। নম্বর থাকবে ৫। Question no-3: (Substitution table) এ অংশে একটি Table এর তিনটি কলামে কিছু শব্দ বা শব্দগুচ্ছ দেয়া থাকবে। প্রতিটি কলাম থেকে শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা পাঁচটি বাক্য তৈরী করতে হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলাম থেকে শব্দগুচ্ছ এমনভাবে নিতে হবে যাতে একটি পরিপূর্ণ বাক্য তৈরী হয়। কোন কলাম থেকে কোন শব্দ বা শব্দগুচ্ছ একাধিক বার দেয়া যেতে পারে। নম্বর থাকবে ৫। Question no-4: (Right From verb) এ অংশ ১০টি শুন্যস্থান সহ একটি passage থাকবে । শূন্যস্থান পূরণের জন্য ১০টি verb এর একটি তালিকা দেয়া থাকবে। শিক্ষার্থীদেরকে তালিকা থেকে উপযুক্ত verb বেছে নিয়ে এর সঠিক ব্যবহারের মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য মোট নম্বর ৫। Question no-5: (Narration) এ অংশে ৫ প্রকার Sentence এর উপর ভিত্তি করে Direct speech এর একটি বর্ণনা দেয়া থাকবে শিক্ষার্থীদেরকে Direct speech সমূহকে indirect Speech এ পরিবর্তন করতে হবে । নম্বর থাকবে ৫। Question no-6: (Changing sentence) এক্ষেত্রে শিক্ষার্থীদের কে sentence গুলোকে নির্দেশনা অনুসারে পরিবর্তন করতে হবে। Voice, Sentence Pattern , Degree ভালোভাবে দেখতে হবে। Question no-7: (Completing Sentence) এক্ষেত্রে অসম্পূর্ণ পাঁচটি Sentence দেয়া থাকবে । এগুলোা সম্পূর্ণ করতে হয়। এর নম্বর থাকবে ৫। Question no-8: (Use of Suffix and prefix) এ ক্ষেত্রে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে। এ অনুচ্ছেদে ১০টি শব্দ numbering সহ ব্রাকেটে থাকবে। prefix অথবা Suffix যোগ করে এ শব্দগুলোকে পরিবর্তন করতে হবে। উত্তরের সময় শুধু নম্বর দিয়ে উত্তর লিখলেই চলবে। passage টির অর্থ বুঝে Suffix অথবা Prefix যোগ করতে হবে। এর নম্বর ৫। Question no 9: (Tag question) এ ক্ষেত্রে বর্ণনামূলক, আদেশ মূলক, অনরোধজ্ঞাপক ইত্যাদি সংবলিত একটি passage বা ৫টি sentence দেয়া থাকবে। sentence গুলোকে Tag question ব্যবহার করতে হবে। sentence এর question যুক্ত অংশ খাতায় তুলে কমা এবং প্রশ্নবোধক চিহ্ন সহ উত্তর লিখতে হবে। এর নম্বর ৫। Question no 10: (using Connectors) এ ক্ষেত্রে ৫টি gap সহ একটি passage দেয়া থাকবে। শিক্ষার্থীদেরকে উপর্যুক্ত স্থানে Connector দ্বারা gap পূরণ করতে হবে। নম্বর থাকবে ৫।
Qurstion-no-11. (Capitalizationn and punctuation): punctuation marks বিহীন একটি passage থাকবে। শিক্ষার্থীদেরকে নিয়মানুযায়ী capital letter , punctuation mark ব্যবহার করে পুরো passage টি শুদ্ধরূপে লিখে উওর করতে হবে। নম্বর থাকবে ৫। Part-B: composition: (40 marks)
Question no.12: (Writing CV with cover letter) এ ক্ষেএে job related কিছু তথ্য দেয়া থাকবে। প্রশ্নে প্রদত্ত তথ্যের আলোকে শিক্ষার্থীদের কে CV টি লিখতে হবে। কোন ক্রমেই CV টি এক পৃষ্টার চেয়ে বড় করা যাবে না। এই item এর জন্য নম্বর থাকবে ৮। Question no-13: (Formal letter) এ ক্ষেত্রে একটি Formal letter লিখতে হবে। Formal letter লেখার সময় এটির Form এবং style এর দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন British style এ প্রাপকের ঠিকানা ডান দিকে থাকে এবং style এ প্রাপকের ঠিকানা বাম দিকে থাকে। আবার তারিখ দেয়ার সময় British style অনুসারে প্রথমে দিন তারপর মাস তারপর সাল এবং কোথাও কমা থাকবে না। কিন্তু American style এ প্রথমে মাস তারপর দিন এবং তারিখের পরে কমা দিয়ে সাল লিখতে হয়। এর জন্য নম্বর থাকবে ১০। Question no-14: (Paragraph) : paragraph এর অর্থ হচ্ছে অনুচ্ছেদ। এটা একটি প্যারায় লিখতে হবে। paragraph এ কোন বিষয়ের ওপর কতগুলো প্রশ্ন থাকে প্রশ্ন গুলোর উত্তরের মাধ্যমে paragraph লিখতে হবে। এ অংশে নম্বর থাকবে ১০। Question no-15: (Compiosition) প্রশ্ন পত্রে একটি composition দেয়া থাকবে এবং একটি Compiosition লিখতে হবে। একটি composition এর একাধিক অনুচ্ছেদ হতে পারে । ২৫০ শব্দের মধ্যে composition টি লিখতে হবে। এর জন্য নম্বর থাকবে ১২।
