কুমিল্ল¬ায় ১৮ দলের টি-২০ ক্রিকেট হবে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:৪২

 কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি থেকে কুমিল্লায় শুরু হতে যাচ্ছে ১৮ দলের টি-টোয়েন্টি ক্রিকেট।

কুমিল্ল­া ভিক্টোরিয়ান্সের আয়োজনে লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশন অংশ নেবে। কুমিল্ল­া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় লালমাইয়ে অবস্থিত কুমিল্ল­া ভিক্টোরিয়ান্সের টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে কুমিল্ল­া ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান ও ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কর্ণধার নাফিসা কামাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্য হচ্ছে এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে জেলার ক্রিকেট প্রতিভাদেরও তুলে আনা সম্ভব হবে।

আইসিসি ও বিসিবির সব আইন-কানুন অনুসরণ করা হবে। ২৫ জানুয়ারি দুপুর ২টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরদিন খেলা মাঠে গড়াবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্ল­া ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার, একাডেমির সমন্বয়ক আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা।