চট্টগ্রাম অফিস
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকালে নগরীর টাইগারপাস নেভি কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (সরকারের সচিব) ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ ইকবাল, মো. এখলাছুর রহমান, ড. মো. শের আলী, কে.এম এনায়েতুল করিম, মো. আরিফুজ্জামান মিয়া টুটুল, নাসিরউদ্দিন আক্তার রাশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও কোম্পানি সচিব সোহেল আব্দুল্লাহ্। এছাড়া বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
