মান্নানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিলেন মোহাম্মদ নাসিম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৩৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম নিহত সংসদ সদস্য আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আব্দুল মান্নানের বাসভবনে যান মোহাম্মদ নাসিম। তিনি মান্নানের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। মান্নানের স্ত্রী এ সময় কান্নায় ভেঙে পড়েন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান গতকাল শনিবার সকাল সোয়া ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে মোহাম্মদ নাসিম এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি আব্দুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মোহাম্মদ নাসিম বলেন, আব্দুল মান্নান জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। দলের জন্য তার অনেক অবদান রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।