জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা’ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট বিজ্ঞানী ড. তাহের আবু সাইফ। তার বক্তব্যের বিষয়, ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন ইউএস-রোল অফ দ্য গভর্নমেন্ট, ন্যাশনাল ল্যাবস অ্যান্ড ইউনিভার্সিটিজ’।
পরে প্রশ্নোত্তর পর্বের বিষয় ছিল ‘লিভিং রোবোটিক্স অ্যান্ড নিউ ফিল্ড অফ রিসার্চ’। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট বিজ্ঞানী, চিকিত্সক, প্রকৌশলী ও বিজ্ঞান গবেষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। -প্রেস বিজ্ঞপ্তি
