চ্যানেল আইতে আবারো প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’। আনিসুল হকের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ৫১ সংখ্যাগরিষ্ঠ একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের সংসারে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি এখানে তুলে ধরা হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
