সময়ের সেরা পাঁচ অ্যান্ড্রয়েড অ্যাপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২০:২৪

কিছু দিন পর পরই অ্যান্ড্রয়েড অ্যাপ আসে নতুন নতুন। আবার কিছু অ্যাপ হয়ে যায় অকার্যকর। যে অ্যাপগুলো অকার্যকর হয় সেগুলোকে আমরা ভুলে যাই। বর্তমানে যে অ্যাপগুলো আমাদের চাহিদার শীর্ষে রয়েছে সেগুলো থেকে পাঁচটি অ্যাপের তথ্য এখানে পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো—

 

এমস্টুডিও

সহজ কথায় বলতে গেলে, এটি একটি মিউজিক এডিটর। বেসিক মিউজিক এডিটিংয়ের জন্য অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট চয়েজ এই অ্যাপটি। এখানে বেসিক মিউজিক এডিটিংয়ের জন্য প্রায় সব ধরনের টুলস পাবেন। অডিও ট্রিমার, অডিও মিক্সার, অডিও মার্জার, রেকর্ডার—সব ধরনের টুলস আলাদা আলাদা ট্যাবে দেখতে পাবেন।

 

এসকিট

এটি একটি আনইন্সটলার অ্যাপ। এই সিরিজের লাস্ট পোস্টেও একটি আনইন্সটলার অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এই আনইন্সটলার অ্যাপটি কিছুটা আলাদা এবং বেশি ফিচার-প্যাকড। আগের অ্যাপটির মতো এই অ্যাপের সাহায্যেও আপনি একবারে অনেকগুলো অ্যাপ আনইন্সটল করতে পারবেন একবারে মার্ক করে। এছাড়া, প্রত্যেকটি অ্যাপের টাইটেলে ক্লিক করে অ্যাপটি সম্পর্কে যাবতীয় আরো অনেক ইনফরমেশন জানতে পারবেন। যেমন—অ্যাপটি কতটুকু স্পেস কনজিউম করছে, কতটুকু রিসোর্স ব্যবহার করছে, কী কী সার্ভিস ক্রিয়েট করছে, কী ধরনের সার্টিফিকেট ব্যবহার করছে এবং কী কী পারমিশনস চাইছে।

 

স্পিলিটক্লাউড

এই অ্যাপটি জাস্ট একটি মিউজিক প্লেয়ার হলেও এটিতে মিউজিক প্লে করার পাশাপাশি আরো একটি ইউনিক ফিচার আছে যেগুলো আমার জানামতে আর তেমন কোনো মিউজিক প্লেয়ারে নেই। আমরা অনেকেই হয়ত সঙ্গে ট্র্যাভেল করার সময় হেডফোনে গান শুনে থাকি। অনেক সময় দেখা যায়—দুইটি হেডফোন সঙ্গে না থাকায় একটি হেডফোনই দুই জনকে ব্যবহার করতে হয় একসঙ্গে। তখন নিজের চয়েজ অনুযায়ী গান শোনার সুযোগ থাকে না। যেহেতু একটি হেডফোন দুই জন শেয়ার করে ব্যবহার করছেন।

 

মাইক্রোসফট ম্যাথ সলভার

টাইটেল শুনেই নিশ্চই ধারণা করতে পারছেন যে, এই অ্যাপটির কাজ কী এবং অ্যাপটির ডেভেলপার কে। মাইক্রোসফট গ্যারাজের তৈরি এই অ্যাপটি ব্যবহার করে আপনার দরকারি প্রায় সব ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে পারবেন। তবে শুধু বীজগণিতের ক্ষেত্রেই এই অ্যাপটি কাজ করবে। চাইলে আপনার ক্যামেরার সাহায্যে যে ম্যাথ প্রবলেমটি সল্ভ করতে চাইছেন সেটির ছবি তুলে অ্যানসার দেখতে পারবেন, আবার চাইলে ম্যানুয়ালি নিজে টাইপ করেও কাঙ্ক্ষিত ম্যাথ প্রবলেমের সল্যুশন জানতে পারবেন।

 

স্কিপ অ্যাড

এটি খুবই ছোটো সিম্পল একটি অ্যাপ, যেটার নিজের তেমন কোনো কাজই নেই। এই অ্যাপটি শুধু একটি টুল হিসেবে কাজ করে ইউটিউব অ্যাডস স্কিপ করার কাজে। ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক সময় ভিডিও শুরুর আগে ৩০ সেকেন্ডের একটি বিরক্তিকর ভিডিও অ্যাড দেখে থাকবেন যেটিকে ৫ সেকেন্ড পরে স্কিপ করা যায়। অনেক সময় লং ভিডিওগুলোর মধ্যখানেও এই ধরনের অ্যাডস দেখতে পাওয়া যায়; কিন্তু কোনো বড়ো ডকুমেন্টারি কিংবা কোনো নাটক বা মুভি দেখার সময় বারবার এই ধরনের অ্যাডস বারবার ৫ সেকেন্ড পরপর Skip ক্লিক করে স্কিপ করা খুবই বিরক্তির কাজ।