পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ হুসেন আলী নামে এক অটোবাইক যাত্রীকে আটক করেছে পুলিশ। রোবাবার সকালে উপজেলা ব্রাক অফিসের কাছ থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার সীমান্তবর্তী দস্তমপুর গ্রামের সুরুজ আলীর ছেলে। এ সময় চালক পালিয়ে যায়।
ইন্সপেক্টর (তদন্ত) আকরাম হোসেন সত্যতা স্বীকার করে বলেন, অটোবাইকটি জব্দ করাসহ আটক যাত্রী ও পলাতক চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
