বরিশালে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৪

বরিশাল অফিস

মাদকবিরোধী প্রচারণার সময় ২১ বছর আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু-কিশোর সংগঠন খেলাঘর সংগঠক জাকারিয়া হোসেন সুজন মোল্লার মৃত্যুবার্ষিকী এবং মাদকবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষ্যে বরিশালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন হয়েছে। খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রবিবার এসব কর্মসূচি পালিত হয়। খেলাঘর বরিশালের সভাপতি জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠক জগলুল হায়দার শাহীন ও নিগার সুলতানা হনুফাসহ অন্যরা। বক্তারা দীর্ঘ ২১ বছরেও সুজন মোল্লা হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা সুজন মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।