নেত্রকোনায় বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৫

নেত্রকোনা প্রতিনিধি

‘যেখানেই বাল্যবিবাহ সেখানেই প্রতিরোধ’ এ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নেত্রকোনা শহরের উন্মেষ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহের কুফল ও এর বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সহকারী শিক্ষক মিসেস কামরুন্নাহার, মো. রফিকুল ইসলাম এবং উত্তম চক্রবর্তী।