টেকসই বা গ্রিন ফ্যাশনকে তুলে ধরতে সম্প্রতি অনুষ্ঠিত হলো নিওনাইট। ১৪ থেকে ১৬ জানুয়ারি তিন দিনের এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল টেকসই ফ্যাশনের নানা সীমাবদ্ধতা এবং সেগুলো থেকে উত্তরণের উপায় বের করা। মেসে ফ্রাংকফুর্ট আয়োজিত বার্লিনের টেম্পলহফ এয়ারপোর্টের ডিকমিশন্ড ৪ নম্বর হ্যাঙ্গারে অনুষ্ঠিত এই প্রদর্শনী বিভিন্ন দেশের টেকসই ও গ্রিন ফ্যাশনকে তুলে ধরা হয়েছে। দুই শতাধিক ফ্যাশন ব্র্যান্ডের ফ্যাশন শো, ৫০টিরও বেশি বক্তৃতা, প্যানেল ডিসকাশন যা অনুষ্ঠিত হয়েছে দুটি স্টেজে এবং বিভিন্ন রকম ফরম্যাটে। এসব নিয়ে নিওনাইট আবারও প্রমাণ করেছে বিশ্ববাজারে তাদের অনন্য অবস্থান।— প্রেস বিজ্ঞপ্তি
